রিমন পালিত :নিজস্ব প্রতিবেদক :বান্দরবান:বান্দরবানে আলোচিত সেই উকিল দম্পতি কর্তৃক নির্যাতিত শিশু জহুরা (৯) কে সেফহোমে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে বান্দরবান আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর আদেশের প্রেক্ষিতে জেলা প্রবেশন অফিসারের মাধ্যমে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেফহোম), হাটহাজারী, চট্টগ্রামে পাঠানো হয়।
গতকাল ‘বান্দরবানে শিশু নির্যাতন, উকিল দম্পতির বিরুদ্ধে মামলা’ শিরোনামে দৈনিক মুক্ত প্রভাতের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসে।
বান্দরবান জেলা প্রবেশন অফিসার সত্যজিৎ মজুমদার বলেন- বান্দরবান আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা মোতাবেক শিশু জয়নাব আক্তার জহুরাকে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেফহোম), হাটহাজারী, চট্টগ্রাম এর উপতত্ত্বাবধায়ক এর নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বান্দরবানে উকিল দম্পতির বাসায় শিশু গৃহকর্মী জহুরা (৯) কে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ঘটনায় ২২ জুলাই রওশন আরা ভিকটিমের পক্ষ হয়ে শিশু আইনে বান্দরবান জজ কোর্টের উকিল সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার লিগাল এ্যাডভাইজার ফয়সাল আহমেদ কে আসামী করে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রেরণ করে।
নির্যাতনের স্বীকার শিশু জয়নাব আক্তার জহুরার বাড়ী জেলার লামা উপজেলার লামার মুখ বরিশাল পাড়া এলাকায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি