Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লামায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রধান শিক্ষক সহ আহত ৪

ইসলামলুল করিম:লামা প্রতিনিধি:বান্দরবানের লামাশ সুয়ালক রোডের ব্রিকফিল্ড সংলগ্ন প্রমোদ চন্দ্র বড়ুয়ার আম বাগানস্থ দুইদিক থেকে আসা ২টি ভাড়া মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আকিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জতিন্দ্র ত্রিপুরা (৪৫), মোটর সাইকেল ড্রাইভার ও গজালিয়া সাপমারা ঝিরি এলাকার মো: আজিজ এর ছেলে আফজাল হোসেন (৩৫), গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিয়ন পাড়ার বাসিন্দা পাখি মুরুং (২২) ও অপর মোটর সাইকেলের ড্রাইভার ও টিটি এন্ড ডিসির বাসিন্দা মো: হারুণ (১৬)।

প্রত্যেক্ষদর্শী জানান, মোটর সাইকেল ড্রাইভার আফজাল হোসেন আকিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জতিন্দ্র ত্রিপুরাকে নিয়ে আকিরাম পাড়া থেকে লামা বাজারে আসছিল। অপরদিকে ভাড়া মোটর সাইকেল ড্রাইভার মো: হারুণ পাখি মুরুং কে নিয়ে লামা বাজার থেকে গজালিয়া চিয়ন পাড়ায় যাচ্ছিল। যাত্রাপথে গজালিয়ার ব্রিকফিল্ড এলাকার আম বাগানে দুইটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুইটি মোটর সাইকেলের ড্রাইভার ও যাত্রী সহ মোট ৪জন আহত হয়।

আহতদের লামা হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত ৩ জনকে কক্সবাজার রেফার করা হয়। আহতের স্বজনরা ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও ১ জনকে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে। আহত পাখি মুরুং এর অবস্থা অত্যান্ত আশংকাজনক বলে জানা যায়। আরেকজন আহতকে লামা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরেক প্রত্যেক্ষদর্শী জানায়, মোটর সাইকেল ড্রাইভার টিটি এন্ড ডিসি এলাকার মো: হারুণ এর বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তিনি আরো বলেন, অনুমান করছি তার মোটর সাইকেলের গতি ঘন্টায় ৭০ কিলোমিটারের উপরে ছিল !

এদিকে ঘটনা ধামাচাপা দিতে মোটর সাইকেল দুইটি সাপমারা ঝিরি এলাকায় একটি বাড়িতে লুকানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা অনুরোধ করেছেন। অপরাধীরাও বার বার অপরাধ করে রেহাই পেয়ে যাওয়ার কারণে মোটর সাইকেল দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!