Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাতে ভারী বর্ষণের ফলে উপজেলার সদর, বাইশারী ও ঘুমধুমের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার বাজার সড়ক, বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া ও ধৈয়া বাপের মার্মা পাড়া পানিবন্দি অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানক্ষেত ভেসে গেছে পাহাড়ী ঢলের পানিতে। এছাড়া পূর্ব বাইশারী এলাকায় ছকিনা নামের এক বিধবা নারীর বাড়ী ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। লাগাতার বৃষ্টির ফলে বাইশারী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো : আলম কোম্পানী বলেন, টানা বৃষ্টিতে বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া, ধৈয়া বাপের মার্মা পাড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘুমধুমের তুমব্রু’র কোনারপাড়া এলাকায় পাহাড়ী ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকানের মালামালের ক্ষতি হয়।

তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ী ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানি ডুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। একদিকে লকডাউনে আয় নেই। এদিকে পাহাড়ী ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!