ডেস্ক নিউজ:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বান্দরবানের লামা উপজেলায় হামিদা বেগম (৬২) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। মৃত বৃদ্ধার দেহে করোনা পজেটিভ ও হৃদরোগ জনিত জটিলতা ছিল বলে নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন মাজেদ চৌধুরী। হামিদা বেগম উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অভিপোস্ট পাড়ার বাসিন্দা ইসহাক সর্দারের স্ত্রী।
করোনায় মৃত্যুর খবর পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী টিম দুপুরে মৃত বৃদ্ধার দাফন কাফন কাজ সম্পন্ন করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি