Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় রাষ্ট্রীয় মর্যাদায় ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের জানাযা সম্পন্ন

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭জুলাই) সকাল ১১টায় প্রশাসনের নেতৃত্বে চৌকস পুলিশ টিম লাল সবুজের পতাকায় আবৃত কফনের সামনে দাঁড়িয়ে যথাযথ মর্যাদায় সশ্রদ্ধ সালাম প্রদর্শন করেন।

নির্লোভ নিরংহকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক শামশুল আলমের নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র জহিরুল ইসলাম লামা সহকারী কমিশনার (ভূমি) অফিস মোহাম্মদ শাহজাহান ফাইতং চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি ও ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বাড়ির সামনে একেখানের মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া ও অবিরাম বর্ষণ উপেক্ষা করে বিশাল নামাযে জানাযায় লামা ও পাশ্ববর্তী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নিথর দেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ৬নং ওয়ার্ড নয়াপাড়া বাসিন্দা শামশুল আলম (৭২) সোমবার (২৬জুলাই) রাত পৌঁনে ১২টার দিকে চকরিয়ার জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!