ডেস্ক নিউজ: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে ‘কবিতা ও সাহিত্য প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন আদর্শ পিতা। সুস্থ ও সুন্দর দেশ বিনির্মাণে একজন আদর্শ কারিগর ছিলেন তিনি। প্রত্যেক শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, জাতি এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আজকের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ। নিজের মেধাকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে দেশকে উন্নত দেশে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভুঁঞা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় ও সাংস্কৃতি বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহ-পরিচালক মো. জসীম উদ্দীন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যাশা চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি