Logo
শিরোনাম
ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসত বাড়ীতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরন, মুক্তিপণে মুক্ত ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অনণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন 

থানচিতে জাতীয় সমবায় দিবস ২০২১ পালন

থানচি প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে সারাদেশের মতো যথাযথভাবে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে র‍্যালী করার পরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পরিবর্তে এসিল্যান্ড রাহুল চন্দ্র সভাপতিত্বে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নেজাম উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার বিশ্বাস, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা প্রমূখ।

এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), ট্যুরিস্ট গাইড সমিতি, হোটেল সমিতিসহ উপজেলা সদর সিএনজি ও মাহিন্দ্রা পরিবহন মালিক সমবায় সমিতি’র সকল সদস্যবৃন্দ এবং উপজেলা সরকারি-বেসরকারি অধিদপ্তরে প্রতিনিধি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!