Logo
শিরোনাম
ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসত বাড়ীতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরন, মুক্তিপণে মুক্ত ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অনণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন 

বান্দরবানে প্রথমবার শ্রেষ্ঠ থানা থানচি

থানচি প্রতিনিধিঃ

বান্দরবানে প্রথমবারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হন থানচি থানা। অভিন্ন মানদণ্ডের আলোকে থানচি থানাকে মুজিব জন্মশত বছরে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রোববার অনুষ্ঠিত অক্টোবর মাসের পুলিশের আইন- অপরাধ বিষয়ক মাসিক সভায় থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়ের হাতে শ্রেষ্ঠ থানা স্মারক সনদ তুলে দেন পুলিশ সুপার জেরিন আখতার।

জানা যায়, ১৯৬৯ সালে রাঙ্গামাটি জেলার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল থানচি থানাটি। বর্তমানে তা বান্দরবান জেলায় অবস্থিত। জেলা সদর থেকে ৮৫ কিলোমিটার দুরে চারটি ইউনিয়ন সমন্বয়ে গঠিত থানচি।

আরো জানা যায়, বান্দরবানে থানচি থানা ৫১ বছরে প্রথমবারের মতো মুজিব জন্মশত বছরে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানচি থানার পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব সময় তৎপরতা রয়েছে। এখানে যেন আইন-শৃঙ্খলা বজায় থাকে তাই নিয়মিত সকলকে সচেতন বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, এখানে বছরে পাঁচ থেকে ছয়টার গড়ে বেশি মামলা হয় না। যে কয়টা মামলা হয় তাও মাদকসংক্রান্ত ছোটোখাটো মামলা। কোনো কোনো মাসে একটা সাধারণ ডায়েরীও হয় না।

তিনি আরো বলেন, গেল বছরে মাত্র দুইটি মামলা হয়েছে। খুব বড় কিছু না ঘটলে থানায় এসে কেউ মামলা করেন না। বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যেই আপস মীমাংসা করে ফেলে এবং শ্রেষ্ঠ থানার অর্জনে যে কোনো পুরস্কার কাজের উদ্যম বাড়িয়ে দেয় বহুগুন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!