Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম নিরীহ জুম্মদের নিয়ে বিভেদ পন্থীদের নব্য ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ হোন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর সোমবার বান্দরবান হিলভিউ কনভেনশন হলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি সদস্য সুলেন চাকমা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শ্রী অমর চাকমা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাঝে ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়। পাশাপাশি জুম্ম শহীদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন নির্যাতন,নিপীড়ণ, খুন, অপহরণ ও চাঁদাবাজি ক্রমাগতই বেড়েই চলেছে। যার ফলে ভয়ভীতি আতংকে থাকতে হচ্ছে পাহাড়ের জুম্ম জাতিদের। জুম্ম জাতিরা নিজের স্বাধীনতা নিয়ে বসবাস কিংবা ঘুরাফেরা করতে পারছে নাহ। পাহাড়ের বেঁচে থাকতে হচ্ছে ভয়ভীতি নিয়ে। যাকে তাকে ধরে আক্রমন করছে বলে আজ পাহাড়ের মানুষ অসহায় হয়ে পড়েছে।তাই আমাদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পতাকা নিচে আসুন আমরা আপনাদের সুখ দুঃখের জীবনে পাশে থাকবো।

এসময় ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি সভাপতি মংপ্রু মারমা (হেডম্যান) সভাপতিত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি সদস্য আপ্রুমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শ্রী রয়েল চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা,পাহাড়ি ছাত্র পরিষদে জেলা সভাপতি উচিং মারমাসহ জেলা উপজেলা হতে আগত নেতৃত্ব ও সর্বসাধারণ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ গণমান্যব্যক্তি বর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এইদিকে আলোচনা মধ্য দিয়ে দুপুরে ভোজন ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!