নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার ২৯ নভেম্বর বেলা ১১ টায় কলেজের নতুন অডিটোরিয়াম ভবনে অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোঃ শফিউল্লাহ।
এ সময় প্রধান অতিথি পরিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের গর্ব তাই সুশিক্ষিত হয়ে এলাকায়র বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখবেন এ আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, প্রভাষক জাহানারা লাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও বিদায় অনুষ্ঠানে কলেজের সরকারি দায়িত্বপ্রাপ্ত সভাপতি ইউএনও সালমা ফেরদৌসকে ক্রেস্ট প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ।
শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি