Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য এলিপন চাকমাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছরপূর্তি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এক আলোচনা সভার আয়োজন করেছে।

করোনার বিধিনিষেধ থাকায় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ প্রভৃতি অনুষ্ঠানগুলো এবছর বাদ দেওয়া হয়েছে। সকল মানুষের অংশগ্রহণে শুধু একটি আলোচনাসভা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভবন ও বঙ্গবন্ধু ম্যুরালে আলোকসজ্জা এবং রাঙ্গামাটি চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হবে। তিনি এ দিবসটি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!