Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

মার্চের শুরুতে চাঁদে বিধ্বস্ত হতে পারে চীনের রকেট

আন্তর্জাতিক ডেস্ক

চীনের রকেট মানেই যেন এক আতঙ্কের নাম। গত বছর মহাকাশ গবেষণার কাজে উৎক্ষেপণ করা এক চীনা রকেটের ধ্বংসাবশেষ ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পৃথিবীতে ফিরে আসে। এবার চাঁদে চীনের নভোযান পৌঁছে দেওয়া আরেক রকেটের ধ্বংসাবশেষ ছিটকে পড়তে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহতে।

চীনের মহাকাশ স্টেশনের নির্মাণে সহায়তায় ২০২১ সালের ২৯ এপ্রিল ওয়েনচং থেকে উৎক্ষেপণ করা হয় লং মার্চ ফাইভ-বি রকেটটি। এর একটি বিচ্ছিন্ন অংশের ধ্বংসাবশেষ ৯ মে পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করে।

২১ টন ওজনের এই ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হয়। যদিও শেষ পর্যন্ত এটি ভারত মহাসাগরে মালদ্বীপের জলসীমায় গিয়ে পড়ে।

এবার জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মার্চের শুরুতে চাঁদে বিধ্বস্ত হতে পারে চীনের ২০১৪-০৬৫বি নামের আরেকটি রকেটের ধ্বংসাবশেষ। এটি মূলত চাঁদে অবতরণকারী চীনা নভোযান চ্যাং’ই ফাইভের উৎক্ষেপণের কাজে সহায়তা করতেই মহাশূন্যে ছিল।

তবে অভিযান শেষে এই অতিরিক্ত অংশটি বর্জ্য হিসেবে মহাকাশেই রয়ে যায়। নাসার তথ্যের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ৪ মে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে এটি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়বে।

তবে জনমানবশূন্য উপগ্রহটিতে পৃথিবীর মতো প্রাণহানির কোন আশঙ্কা নেই। বরং চাঁদের পৃষ্ঠে এর বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তটি ভবিষ্যতে গবেষণা সুযোগ করবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গত মাসে শুরুতে অনেক গবেষক ভুলবশত এটিকে মার্কিন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট বলে উল্লেখ করেন। তবে পরবর্তী সময়ে তারা এটিকে চীন তৈরি রকেট হিসেবে চিহ্নিত করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!