রোয়াংছড়ি প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে রোয়াংছড়িতে জনসাধারণ মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি সোমবার রোয়াংছড়ি উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোয়াংছড়ি সদর ইউপির পরিষদ প্রাঙ্গণে মাস্ক বিতরণ করা হয়।
এসময় কোভিট-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণের লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ৩ হাজার পিস মাস্ক বিতরণ করেন রাজনৈতিক অঙ্গসংগঠনের কর্মীরা।
বিতরণী অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাই মং মার্মা ,ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা, সদর ইউনিয়নে চেয়ারম্যাব মেহ্লা অং মার্মাসঅহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি