Logo
শিরোনাম
পটিয়া চক্রশালা স্কুলে রোভার স্কাউটডে ক্যাম্পে দীক্ষা নিলেন ৪০ জন শিক্ষার্থী লামায় বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জাধীন বন রক্ষা বাহিনীর অব্যাহত অভিযান পটিয়ায় শিক্ষক সমিতি কর্তৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক   নাছির  উদ্দীন সংবর্ধিত।  নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বান্দরবানে পাল্টে গেলো নির্বাচনী আবহাওয়া জামায়াতের প্রত্যাহার এবার খালি মাঠে গোল দিবে বিএনপি বান্দরবানে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণও চিকিৎসা সেবা প্রদান পাহাড়ের শিশুরা  শিক্ষার পাশাপাশি বিনোদনেও পিছিয়ে

বর্নাঢ্য আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস

আকাশ মারমা মংসিং

‘ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বান্দরবানে বিশ্ব পানি দিবস ।

৪ এপ্রিল সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্তি ঘটে।

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হলো পানি আর আমরা অনেকেই এই পানির সুষ্ঠু ব্যবহার করি না। এ সময় বক্তারা পানির যথাযথ ব্যবহার এবং খাল,নদী ও ঝিড়ির পানি রক্ষার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী,সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!