Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

রাঙ্গামাটি সংবাদদাতা

রাঙ্গামাটিতে দুইটি পৃথক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। রবিবার বিকাল পাঁচটার সময় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন, মিজানুর রহমান (২২),ইব্রাহীম (৩৫) ও আলমগীর হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার বিকালের দিকে দুই মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম শহর থেকে আপেল আনার জন্য যাচ্ছিলেন । পথে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ইফতার করার জন্য রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার মঘাইছড়ি পাহাড়ের ঢালু সড়কে পৌছালে দ্রুত মোটর সাইকেল চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহি নিহত হন। সূত্রে আরো জানা গেছে, রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় একটি ভবনের ছাদ পা পিছলে পড়ে আলমগীর হোসেন নিহত হন। তিনজনই রাঙ্গামাটি শহরের বাসিন্দা বলে জানা গেছে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!