Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কাপ্তাই  বন্য হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

কাপ্তাই নৌ বাহিনী সড়কে বন্য হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু হয়েছে।

গতকার  রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। মানসিক ভারসাম্যহীন এই মহিলা এসময় হাতির সামনে পড়ে গেলে হাতি তাঁকে প্রচন্ড ভাবে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এদিকে অজ্ঞাত মহিলা হাতির আক্রমনে নিহত হওয়ার খবর জানার পর রাতে ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা।

এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মহিলার লাশটি উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসেন।

পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহত মহিলার সৎকারের ব্যবস্থা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!