Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়ি মহিউছুন্নাহ মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মাহিউছুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য পদের নির্বাচন বহুু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল ৪ টা পর্যন্ত চলে। এতে দাখিল শাখায় অভিভাবক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী। আর ইবতেদায়ী শাখায় দুই জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ইবতেদায়ী শাখায় ফরিদ আহমেদ ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন পান ১৩ ভোট। দাখিল শাখায় অভিভাবক পদে ফরিদুল আলম মেম্বার ১৩৪ ভোট,মোঃ ইউসুফ মেম্বার ৮৭,শফিক আলম ৭৬ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলম পেয়েছেন ৫৪ ভোট,গুরা মিয়া ৪২ ভোট,জাফর আলম ৪৯ ভোট ও সাইফুল আজম পেয়েছেন ৩৭ ভোট। দাখিল,শাখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, মহিলা শিক্ষিকা সেলিনা আক্তার। ইবতেদায়ী শাখায় শিক্ষক প্রতিনিধি ছুরুত আলম ও মহিলা শিক্ষিকা আসমাউল হোসনা। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন কবির আহমদ। ইবতেদায়ী শাখায় মোট ভোট ৪৯ টি, কাস্ট হয়েছে ২৭, বাতিল ৪ ভোট। দাখিল শাখায় মোট ভোট ছিল ২৮২, কাস্ট হয়েছে ১৮২ বাতিল হয়েছে ৬ ভোট। প্রধান নির্বাচন কমিশনর ও উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর দিকনির্দেশনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক এর একাডেমিক সুপারভাইজার সোহেন মিয়া,সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন চাকঢালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন,সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!