চিংথোয়াই অং মার্মা:থানচি প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত এর কুটুক্তিমুলক বক্তব্য ও হত্যার হুমকি এবং সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয়ে প্রতিবাদে বান্দরবানে থানচিতে বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুন) বিকালে থানচি আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগের অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাস ষ্টেশনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার প্রাঙ্গনে গিয়ে জড়ো হয়। এ বিক্ষোভ মিছিলের থানচি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যবুলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে আর তার এই সাফল্যে বিএনপি ও তার অনুসারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে, খাদ্য স্বয়ংসম্পন্ন,আত্ননির্ভরশীল, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে তখনই বিএনপি-জামাত কুচক্রী মহল অবিরত প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। বিএনপি জামাত পাকিস্তানীদের দোসর হিসেবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কাজ করছে।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত এর কুটুক্তিমুলক বক্তব্য এর প্রতিবাদ ও হত্যার হুমকি এবং দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং দেশের সকল অপশক্তিকে রুখে আওয়ামী লীগের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।
এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা, সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, সদর ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক অংপ্রু ম্রেঃ, সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, কৃষক লীগের সভাপতি শৈসাচিং মারমা, শ্রমিক লীগের সভাপতি রূপক চৌধুরী, স্বপন বিশ্বাস, বলিপাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার সজল কর্মকারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি