Logo
শিরোনাম
ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন সহকারী কমিশনার বরাবরে আবেদন……. ঈদগাঁওতে সরকারী খাস জমিতে গণ-শৌচাগার নির্মানের দাবী নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি আমিন সম্পাদক কাজল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ঘিলা খেলা  সম্পন্ন ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন

মাটিরাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়ার পান্জাবি টিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ৫ জুলাই বিকালের দিকে এ অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রোজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি চক্র। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যাবহ্রত একটি ড্রোজার মেশিন নষ্ট করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!