লোঙা খুমি: রুমা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (২০২০-২০২১) সালের রুমা উপজেলা বিভিন্ন গ্রামের প্রকল্পের/স্কিম বরাদ্দ গ্রহণ করেন । ইয়াংরে ম্রো পাড়ার নামে ২০লক্ষ পরিমাণে প্রকল্প/ স্কিম নাম থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোন চিহ্ন নেই ! ইয়াংরে ম্রো পাড়াটি রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অবস্থিত। এই গ্রামটি রুমা উপ শহর থেকে আনুমানিক ২৫/৩০ কিলোমিটার দুরক্ত। এই গ্রামের ম্রো জনগোষ্ঠীরা খুবই অবহেলিত ও সরকারের বিভিন্ন অধিদপ্তরের সুযোগ/সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন। উক্ত গ্রামবাসীর গ্রীস্ম মৌসুমে তীব্র পানি সংকটে ফলে সমস্যা নিরসনে জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো কাছে আবেদন করেছেন বলে পারিং ম্রো জানিয়েছেন। বুক ভরা আশা করছি পানির সংকট নিরসন এবার হবে কিন্তু শুনিয়ে প্রকল্প নাকি অইয়ে তবে নেতা কেতারা খাইফালাইয়ে বলে শুনিয়ে বলে জানান গ্রামবাসীরা ! একি সাথে থাইক্ষ্যাং বম পাড়ায়,হ্লাচিং মার্মা পাড়ায়,হাকুরাম ত্রিপুরা গ্রামের জিএফএস পাইপ এর মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প/ স্কিম ছিল। জেলা পরিষদে নক্সাকার থোয়াইচমং মার্মা কাছে প্রকল্প বাস্তবায়ন বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ করেন আমি দেখবো।আর প্রকল্প/স্কিম বরাদ্দ দেওয়া গ্রামের সরজমিনে গিয়ে দেখবেন বলে জানান। জেলা পরিষদে সদস্য জুয়েল বম (বম, লুসাই ও পাংখোয়া) জনগোষ্ঠীরই প্রতিনিধি বলেন ইয়াংরে ম্রো পাড়ার পরিবর্তে লুংঠাওসি বম পাড়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ২টি গাজি ট্যাং আর ৩০০০(তিন হাজার) পাইপ দিয়ে কাজ ছেড়ে নিয়েছেন ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি