Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাজস্থলীতে শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন।

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবর্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় শেখ কামাল এর জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও ডাঃ রুইহলাঅং মারমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের ২৬ বছর জীবনের দেশ প্রেম, জীবনযাপন ও আদর্শ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!