Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

ধামরাইয়ে কাঁচা বাজারে প্রতিনিয়ত বেড়ে চলছে শাকসবজির দাম।

রনজিত কুমার পাল (বাবু):ঢাকা প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ের কাঁচা বাজারে প্রতিনিয়ত বেড়েই চলছে শাকসবজি, নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী ও বিভিন্ন মাছের দাম,। এতে সাধারণ মানুষ মনে করে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এমন হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষেরা।

ধামরাই পৌরসভার ইসলামপুর কাঁচা বাজার, ধামরাই বাজার,কালামপুর বাজার, কালামপুর বাসস্ট্যান্ড, সুতিপাড়া, শ্রীরামপুর, জয়পুরা,ঢুলিভিটা, কাওয়ালীপাড়া সহ ধামরাইয়ের প্রতিটি কাচাঁ বাজারেই সবজির দাম আকাশ ছোঁয়া।

মঙ্গলবার (৯ই আগষ্ট) ধামরাই উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে সরজমিনে গিয়ে পন্য দ্রব্যের দাম
জিজ্ঞেস করলে জানা যায় – প্রতি কেজি পেঁয়াজ এর দাম ৫০ টাকা, আলু ৩৫ টাকা, কাঁচা মরিচ ২৬০ হতে ৩০০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, টমেটো ১৮০ টাকা, করলা ৭০ টাকা,লেবু ৩০ হতে ৩৫ টাকা হালি, পটল ৪০ হতে ৪৫ টাকা কেজি সহ প্রতিটি নিত্যপণ্যের দামের একই অবস্থা।

এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
ধামরাই ইসলামপুর কাঁচা বাজারে বাজার করতে আসা প্রকাশ চন্দ্র সরকার ও সোহেল রানা নামের দুইজন লোক বাজার করার পর তারা উভয়েই বলেন প্রতিটা জিনিসপত্রের যে পরিমাণে দাম বেড়ে চলছে সেই তুলনায় আমাদের আয় বাড়েনি। সরকারের উচিত ছিল নিত্যপণ্যের দাম বাড়ানোর আগে মানুষের আয় বাড়ানো, আয় না বাড়িয়ে এভাবে জিনিসপত্রের দাম বাড়ালে আমরা বাঁচবো কি করে।

তিনি আরও বলেন প্রতি মাসে আমি যে টাকা আয় করি সে টাকা বাসা ভাড়া বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং বাজার করার পর নিজের বলতে আর কিছুই থাকে না সাথে আছে বাচ্চাদের পড়া লেখার খরচ, তাদের হাতখরচ এসব মিলিয়ে একটা মানুষের মাসিক আয় থাকতে হবে ২০/২৫ হাজার টাকা, তাহলে মোটামুটি চলা যাবে। পাঁচশত টাকা নিয়ে বাজার করতে গিয়ে বাজার করার পর অর্ধেক ব্যাগও ভরে না।

এসময় সবজি বিক্রেতা ফজল হক বলেন আমাদের কি করার আছে বলেন প্রতিটা জিনিসের দাম বাড়ায় বিক্রি কম হচ্ছে। যখন সবজির দাম কম ছিল তখন বিক্রি ভালো ছিল। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই সকল ধরনের সবজির দাম বাড়ছে।
ধামরাই বাজারে বাজার করতে আসা একজন ক্রেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন আমরা দেশে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকারের সুনাম অব্যাহত ছিল যা বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারের জনপ্রিয়তায় ধস পড়েছে।এখনও সময় আছে সরকার যদি জ্বালানি তেল সহ সকল পন্য দ্রব্যের মূল্য না কমায় সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!