Logo
শিরোনাম
ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন সহকারী কমিশনার বরাবরে আবেদন……. ঈদগাঁওতে সরকারী খাস জমিতে গণ-শৌচাগার নির্মানের দাবী নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি আমিন সম্পাদক কাজল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ঘিলা খেলা  সম্পন্ন ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন চৌফলদন্ডী রাখাইন পল্লীতে জলকেলির আনন্দে ভাসবে নারী-পুরুষ, প্রস্ততি চলছে

থানচিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

থানচি প্রতিনিধি:গণবিরোধী কতৃর্ত্ববাদী ফ্যাসিষ্টত আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব‌্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে থানচিতে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় থানচি-আলিকদম সড়ক জিরো পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিল শুরু করে থানচি বাজার প্রদক্ষিন শেষে কুটির রিসোর্স মিলনায়তন সভা কক্ষে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা বিএনপি’র সভাপতি, সাবেক জেলা পরিষদের সফল চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। গণবিরোধী কতৃর্ত্ববাদী ফ্যাসিষ্টত আওয়ামী লীগের সরকার জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব‌্যের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছে।

তিনি আরো বলেন, ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশের সাথে ঐক্যমত হয়ে আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া বিশেষ অতিথি ও জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এ সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাবেক জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেচি, উপজেলা সিনিয়র সহ-সভাপতি নসিরাম ত্রিপুরা, বিএনপি’র জেলা সদস্য ক্যসাউ মারমা, বিএনপি’র নেতা সাথোয়াইপ্রু মারমা হেডম্যান সহ জেলা-উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!