Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

সংবাদ প্রকাশের জের, লামার যুগান্তর প্রতিনিধির বিরুদ্ধে মামলা

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:সংবাদ প্রকাশের জের ধরে বান্দরবানের লামা উপজেলার দৈনিস যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছসহ ৯ জনের ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যে মামলা দায়ের করেছেন খুরশিদা নামের এক নারী।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেনন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কক্সবাজারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিরোধ মিমাংসা করতে গিয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমসহ ১৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, মোহাম্মদ ইলিয়াছ, নাজিম উদ্দির রানা, জয়নাল আবেদীন মানিক, আকিব হাসান, মোহাম্মদ মামুন, সোহাগ মিয়া, আসাদুজ্জামান, আব্দুল মতিন ও সাদ্দাম হোসেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১, ২৫ ও ৩৫ ধারার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘লামায় বিরোধ মিমাংসায় গিয়ে মামলায় হয়রানি’ নামে দৈনিক যুগান্তরে একটি নিউজ প্রকাশিত হয়। মুলত এই প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করা হয়।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সাংবাদিককে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লামা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক মহল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!