Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাবসায়ীকে জরিমানা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কামারখন্দে লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য মজুদ এবং বিপণন এর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামতৈল বাজার এলাকায় লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য দোকানে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুই ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে।

উপজেলার জামতৈল বাজারের লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী আইয়ুব আলিকে ১ হাজার টাকা ও জহুরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ধারা ৪ অনুযায়ী লাইসেন্স ব্যাতিত মৎস্য ও পশু খাদ্য বিপণন করায় দুইটি পৃথক মামলায় দুই ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার গোলাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!