Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে দেশ বিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পৌর আওয়ামীলীগ কর্তৃক দেশ ব্যাপী বিএনপি জমায়াত জোট কর্তৃক দেশ বিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বান্দরবান শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে বান্দরবান রাজার মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাস এর সভাপতিত্বে দেশ ব্যাপী বিএনপি জমায়াত জোট কর্তৃক দেশ বিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,
জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সদস্য বৃন্দ ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশ ব্যাপী বিএনপি জমায়াত দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ।

তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে।

যারা দেশের উন্নয়ন চায়না, দেশের অগ্রগতির পথে বাধা দেয়, সকলের উচিত তাদেরকে বর্জন করে দেশের উন্নয়নের জন্য কাজ করা। তাই বান্দরবান জেলাকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সকল আওয়ামী অঙ্গ সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করেন বক্তারা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!