Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

বান্দরবানে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৭ এপ্রিল সোমবার সকালে বালাঘাটা পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় , ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৪র্থ পযায়ে ৫০ টির শুভ উদ্বোধন করেন।

এই সময় অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান , ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা , ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ সেলিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন এটি সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় সকল ধর্মপ্রাণ মুসলমানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!