Logo
শিরোনাম
ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন সহকারী কমিশনার বরাবরে আবেদন……. ঈদগাঁওতে সরকারী খাস জমিতে গণ-শৌচাগার নির্মানের দাবী নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি আমিন সম্পাদক কাজল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ঘিলা খেলা  সম্পন্ন ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন চৌফলদন্ডী রাখাইন পল্লীতে জলকেলির আনন্দে ভাসবে নারী-পুরুষ, প্রস্ততি চলছে

নাইক্ষ্যংছড়িতে নানা আযোজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়িতে নানা আযেজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি এই প্রথম সরকারীভাবে পালিত হলো আড়ম্বরপূর্ণ ভাবে।একই সাথে উপজেলার ৪৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনাও দেয়া হয়।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) বিকেল ৩ টায় নাইক্ষংছড়ি হাজী এমএ কালাম সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সরকারী বেসরকারী পর্যায়ের সকল শিক্ষক প্রায় ৩ শতাধিক উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৪৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনাও দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথি ছি়লেন,সহকারী কমিশনার ( ভূমি) শামশুদ্দিন মো: রেজা,সাবেক উপজেলা চেয়ারম্যান মো:ইকবাল,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও পণেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাহমা,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক,নাইক্ষ্যংঢ়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ।সভা সঞ্চালনা করেন অধ্যাপক নীলোৎপল বড়ুয়া ও সহকারী শিক্ষক আবদুল হালিম।

সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠান শুরুর আগে একটি র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। র্যালী উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!