আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯হাজার ৩শত ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।
রোববার (১৯ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক কাউকে আটক করতে পারেনি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি,জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র,ও মাদকদ্রব্য পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি