Logo
শিরোনাম
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

থানচিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আটক ৩

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানে থানচিতে মোটরসাইকেলের দুর্ঘটনা কবলিত পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলে থেকে মোটরসাইকেল ড্রাইভারসহ তিন আরোহীকে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় থানচি বাজার বিজিবি’র বিওপি এর সামনে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসার মোটরসাইকেলের কবলিত পড়ে থানচি সদরে ফজল করিমের স্ত্রী সানোয়ার হোসেন (৬০) গুরুত্ব আহত হন। গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় আটককৃত মোটরসাইকেল চালকসহ তিন আরোহী হলেন- থানচি’র বলিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাইন্দারী পাড়া বাসিন্দা থোয়াই মং মারমা ছেলে মোটরসাইকেল চালক মং চাই মারমা (২৫), একই পাড়ার বাসিন্দা হ্লাশৈই মারমা ছেলে উক্যং মারমা (২০), ফোহ্লাচিং পাড়া বাসিন্দা শৈহ্লাখয় মারমা ছেলে উহ্লা মারমা (২৬)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, থানচি সদরে বাজার এলাকায় জিওপি’র সামনে মোটর সাইকেল বেপরোয়া গতিতে আসলে এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব থাকার চিকিৎসক গুরুত্ব আহত বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব থাকার চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিহরাব আল রহমান বলেন, গুরুত্ব আহত এক বৃদ্ধাকে স্থানীয়রা হাসপাতালে আসছিল। রোগীর আশঙ্কা অবস্থায় হাসপাতালে না পৌঁচ্ছার আগে মারা গেছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মোটর সাইকেলের দুর্ঘটনায় খবর পেয়েছি, ঘটনাস্থলে থেকে মোটরসাইকেল চালকসহ তিন আরোহীকে থানায় নিয়ে আসছি। পরবর্তীতে জিজ্ঞেসাবাদ শেষের আইন-কানুন ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!