মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় আসন্ন নির্বাচনে জনগণের মনোনীত আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা জামাল আনারস মার্কা প্রতিক সমর্থনে বাসটার্মিনাল এক বিশাল নির্বাচন জনসভা অনুষ্ঠিত হয়। একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বাসটার্মিনাল শেষ করেন রবিবার ১৯ মে বিকালবেলা। নিজ এলাকা ও বিভিন্ন পাড়া মহল্লার সমর্থক ও নির্বাচনী এলাকার উপজেলা দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে শেষ মুহুর্তের এক নির্বাচনী পথসভার আয়োজন ও সফলভাবে সম্পন্ন করে। আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো.মোস্তফা জামাল কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের দুয়ারে গিয়ে আনারস প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে দীর্ঘ সময়ে প্রচারনার ধারাবাহিকতায় গত ১০/১২ দিন পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও জনপদে শোডাউনের সমাপ্তিলগ্নে আনারস মার্কা প্রতীকের সমর্থনেে এলাকাবাসী এ জনসভায় আয়োজন শেষ করে । সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামিলীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল করিম, জনসভায় উপজেলা আওয়ামিলীগ সভাপতি বাথোয়াই চিং মার্মা সভাপতিত্ব উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. জহিরুল ইসলাম সঞ্চালনা, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামিলীগ সভানেত্রী জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, আলীকদম উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মো.জামাল উদ্দিন, বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, মো. ওমর ফারুক, ইদ্রিস কোং, মোঃ নুরুল হোছাইন চৌধুরী, লামা সাংবাদিক ও জেলা উপজেলা, ইউনিয়ন দলীয় নেতাকর্মীরা সহ প্রমূখ।
জনসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল সমর্থনে বিশাল জনসভায় বক্তারা বলেছেন-উন্নয়নের রূপকার, আধুনিক উপজেলা গঠনসহ উন্নয়নে মো. মোস্তফা জামালের কোন বিকল্প নেই। মোস্তফা একজন মেধাবী মানুষ। দক্ষ ও শিক্ষিত। উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি গুরুত্বপূর্ণ। উপজেলায় বিভিন্ন অফিসে উচ্চ শিক্ষিত অফিসারগণ দায়িত্বে থাকবেন। তাদের সাথে ভাল সুসম্পর্ক স্থপনসহ যোগ্যমত পরিচালনার ক্ষেত্রে এক দক্ষ মানুষের প্রয়োজন উপজেলা চেয়ারম্যান পদে। এটিই তৃণমূল থেকে বেড়ে উঠা একমাত্র মোস্তফা জামাল পক্ষে সম্ভব। চেয়ারম্যান পদপ্রার্থী আরতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও দীর্ঘ বছর ধরে রাজনৈতিক মাঠের পরীক্ষিত এক সংগ্রামী নেতা মোস্তফা জামাল। নিরবিচ্ছিন্ন ভাবে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল ব্যক্তিগত,সামাজিক, রাজনৈতিক ইমেজকে কাজে লাগিয়ে ভোটারের পাশে থেকে অবহেলিত জনপদের ভাগ্য উন্নয়নে জন্য কাজ করবেন ও পবিত্র চেয়ারে বসে অন্যায় ও ঘুষ- দুর্নীতি করতে দিবে না বলে অঙ্গীকার করেছেন। সবার কাছে আনারস মার্কা ভোট ভিক্ষা চান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি