Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

অপহণের এক মাস ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে এক মাস পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ভুক্তভোগী স্কুলছাত্রী গ্রামের বাড়ি থেকে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় ফুফুর বাসায় বেড়াতে গিয়ে গত ২৭ সেপ্টেম্বর অপহৃত হয়। সে গ্রামের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

মামলার নথির বরাতে কামরুজ্জামান বলেন, এক মাস আগে ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রী গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফুফু সাহিদা বেগমের বাসায় বেড়াতে যায়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ফুপির বাসা থেকে ঢাকার কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় কাজে বের হলে আরেক ফুফুর পূর্ব পরিচিত আব্দুল আলীম মীর্জা শান্ত নামের এক ব্যক্তির দেখা পায়। এসময় তিনিসহ অজ্ঞাত আরও ২/৩ জন দূর্বৃত্ত ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও স্কুলছাত্রীর সন্ধান পাননি।

পরে গত ৪ অক্টোবর ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুফু সাহিদা বেগম বাদী হয়ে আব্দুল আলীম মীর্জা শান্তকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পর ঘটনাটি র‌্যাবের নজরে আসলে ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িতদের উদ্ধারে অভিযান শুরু করে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, রবিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার একটি আবাসিক কটেজে অভিযুক্ত আব্দুল আলীম মীর্জা শান্তসহ ভুক্তভোগী স্কুলছাত্রীর অবস্থানের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে কটেজটির একটি কক্ষ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভনে ওই স্কুলছাত্রীকে তুলে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার অভিযুক্ত স্বীকারোক্তি দিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!