Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

দক্ষ মানবসম্পদ উন্নয়নে তরুণদের জন্য দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে সংযোগ ফাউন্ডেশন।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে সংযোগ ফাউন্ডেশন। ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন এর সহযোগীতায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ১০০০ তরুণ-তরুণীকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে সংযোগ ফাউন্ডেশন। বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শেখানো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, পাইথন প্রোগ্রামিং, এবং কম্পিউটারের মৌলিক দক্ষতার মতো যুগোপযোগী ও বৈশ্বিক চাহিদাসম্পন্ন বিষয়। এই প্রকল্পটির অধীনে বর্তমানে অনলাইনে, বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে এবং ফরিদপুরে প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে; যা পর্যায়ক্রমে অন্যান্য জেলায় সম্প্রসারিত হবে।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা করতে ডিজিটাল দক্ষতা অর্জন অপরিহার্য। তবে, বাংলাদেশে অনেক তরুণ-তরুণী সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতার কারণে এই ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত। সংযোগ ফাউন্ডেশন এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের এই উদ্যোগের লক্ষ্য হলো এই প্রতিবন্ধকতা দূর করে যুবকদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা।

গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে কক্সবাজারে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শকালে সংযোগ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব সৈয়দ শামসুল আমিন বলেন, “আমাদের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই তরুণ-তরুণীরা তাদের ভবিষ্যত গড়ার জন্য যথাযথ দক্ষতা অর্জন করতে পারবে এবং নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে”

সংযোগ ফাউন্ডেশনের এই উদ্যোগ ইতোমধ্যেই অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কক্সবাজারের প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থী বলেন, “সংযোগ ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে আমি বিনামূল্যে দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে খুব আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাগুলো আমার জীবনে নতুন সম্ভাবনা তৈরি করছে। আমার বিশ্বাস, প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিংয় সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হবো।”

সংযোগ ফাউন্ডেশন এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের আরও বেশি অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা করছে। বিশেষত, গ্রামীণ এলাকায় পৌঁছে এই সুবিধা আরও তরুণদের কাছে পৌঁছে দেওয়া তাদের অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!