Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে তিনটি ইউনিয়নের প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের মেয়াদ শেষ হওয়ায় কারনে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান’দের বাতিল করা হয়েছে। এসব শূন্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফের এক স্বাক্ষরিত মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সেগুলো হল -বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর, সোনাইছড়ি ও ঘুমধুম তিনটি ইউনিয়ন পরিষদ।প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সরকারি ককর্মকর্তা/ শিক্ষকদের প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব ইলাহী, সোনাইছড়ি ইউনিয়নের উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের উপজেলার সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা। এছাড়াও ওয়ার্ড সদস্য হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পাশাপাশি কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।

গেল ৫ আগস্টের পর স্বৈরাচারী আ.লীগ সরকার পতনের পর পালিয়ে যায় দলের অঙ্গসংগঠনের নেতাসহ জনপ্রতিনিধিরাও। এরপর থেকে দীর্ঘমাস ধরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি চেয়ারম্যান না থাকায় জনগণদের সেবা পেতে ব্যঘাত ঘটেছিল। বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল ইউনিয়ন পর্যায়ের জনসাধারণ মানুষ। জনগনের সেবার মান নিশ্চিত করতে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, নাইক্ষ্যংছড়ি তিনটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়াই চেয়ারম্যানদের বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। যাতে সেসব ইউনিয়নের জনগণরা সেবা থেকে বঞ্চিত না হয়। তাছাড়া এখন নতুন ভোটারদের হালনাগাদ চলমান রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে এই প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!