Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নানা আয়োজনে রাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাউসিয়া কমিটি ও এলাকার ধর্মপ্রান মুসলিম সমাজের উদ্যােগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাউসিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি উপজেলা বাজার ও সেনা ক্যাম্পের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি সদস্য নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজের সওদাগর ,গাউছিয়া কমিটির সভাপতি ফজল কাদের, রাজস্থলী হাসপাতাল জামে মসজিদের ঈমাম ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহেদুল আলম, হাজী পাড়া জামে মসজিদের ঈমাম মৌলনা মোস্তফা , সাংগঠনিক সম্পাদক,কুসুম, ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শোভাযাত্রা শেষে রাজস্থলী ঐতিহ্য বাজার প্রাঙ্গণে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!