Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে মহান দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন।

হারাধন কর্মকার,রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪৪ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজস্থলী মৈত্রী বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থী এ মহতী ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।
পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণের পর সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উঃ কিত্তিমা মহাথের চুশাক পাড়া বৌদ্ধ বিহার।
প্রধান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো।

এছাড়াও ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন সোনাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমা নন্দ থেরো।ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নারামুখ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ ইন্দোবাসা মহাথেরো। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, রাজস্থলী কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা।
প্রসঙ্গত, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তাঁর প্রধান নারী উপাসিকা বিশাখা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং, বয়ন ও সেলাই করে চীবর (বিশেষ পরিধেয় বস্র) তৈরি করে দান করেন। এই ঐতিহ্যের অনুসরণেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!