Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে  শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

বিকাল ৩:০০ টায় জমকালো আয়োজনে শুরু হয় ফাইনাল ম্যাচের অনুষ্ঠান। শিক্ষার্থীদের ডিসপ্লে এবং বান্দরবানের ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুলং বাজনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন। উৎসবমুখর পরিবেশে সবাই খেলা উপভোগ করেন।

 

ফাইনালে সব দলকে হারিয়ে মুখোমুখি হয় গত আসরের চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ ও বরগাঙ কিংস। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।পরে টাইব্রেকারে বরগাঙ কিংসকে ৪–২ গোলে হারিয়ে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ দ্বিতীয়বারের মতো পরপর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সাবেক এমপি উষাতন তালুকদার, আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

ফাইনাল খেলায় বেস্ট প্লেয়ার সমর জয় তঞ্চঙ্গ্যা – জার্সি নাম্বার ৮, টুর্ণামেন্ট ওফ দ্যা বেস্ট প্লেয়ার গোলরক্ষক জনি মার্মা, সেরা/ সর্ব্বচ্চ গোলদাতা অজান্ত চাকমা-জার্সি নাম্বার ১০.তার গোল সংখ্যা – ৭ পেনাল্টি বা টাইব্রেকারে একটিসহ।

 

টুর্ণামেন্ট  মোট ২৪: টি দল অংশগ্রহণ করেন।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!