Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মানবিক ছোঁয়ায় কাপ্তাই সেনাজোন — স্বাবলম্বী হচ্ছে ৩০টি দরিদ্র পরিবার

হারাধন কর্মকার রাজস্থলী প্রতিনিধি ।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগী প্রদান করা হয়েছে। রোববার (৯নভেম্বর অক্টোবর) সকাল ১১টায়
কাপ্তাই জোনের সার্বিক ব্যাবস্থাপণায় কাপ্তাই জোন কমান্ডার লেঃকর্ণেল নাজমুল কাদির শুভ পিএসসি এই উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং খোয়াড় সহ হাঁস-মুরগী তুলে দেন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী,বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি পাহাড়ি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদমং মারমা থুইসাচিং মারমা ইসাইচিং মারমা, মং উ চিং মারমা, শিমুল মেম্বার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!