হারাধন কর্মকার,রাজস্থলী প্রতিনিধি,
রাঙ্গামাটি রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।রাজস্থলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় ।
সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা বলে মন্তব্য করেছেন সাংবাদিক আজগর আলী খান ।তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে আগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করে মানসম্মত শিক্ষার প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানান তিনি।রবিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালযের প্রধান শিক্ষক এমদাদউল্লাহ সভাপিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিপক্ষীয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মিঠুল কান্তি দে, শিক্ষক জাহিদুল আলম জাহিদ, হ্লাচিংমং মারমা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি