কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণিকক্ষে ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মডেল টেষ্ট পরীক্ষা সকাল১০:৩০ মিঃ হতে একটা পর্যন্ত পরীক্ষা চলে চালিতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ২৩ টি স্কুলের মোট ২৩৪ জন ছাত্র ছাত্রী সাতবাড়িয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন।
এর মধ্যে ৪ জন ছাত্র, ছাত্রী অনুপস্থিত হয়েছেন।
সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জএম গোলাম মোস্তফা বলেন অনেক বছর পরে এব মডেল টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। সকল শিক্ষাথীরা অধিক আগ্রহনিয়ে পরীক্ষা দিচ্ছেন।
চালতেবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে জানতে চাইলে মালিহা আক্তার মিনহার কাছে জানতে চাইলে মিনহা জানান পরীক্ষা খুব ভালো হচ্ছে। প্রশ্ন মোটা মুটি ভালো হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে কেশবপুরের প্রাথমিক শিক্ষা অফিসার মোছঃ তানিয়া আক্তার নিজে তদারকি করতে দেখা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি