Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

ঈদগাঁওতে আওয়ামীলীগ ঘোষিত লকডাউনের প্রভাব পড়েনি, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের লক ডাউনের কোন প্রভাব পড়েনি ঈদগাঁওতে। জন জীবন রয়েছে স্বাভাবিক। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে এমনটাই বলেছেন ঈদগাঁও থানা ওসি ফরিদা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাস ষ্টেশনসহ কোথাও আওয়ামী লীগের কোন কর্মসূচি দেখা যায়নি। লকডাউন কে কেন্দ্র করে ঈদগাঁওতে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী র্যাব পুলিশের টহল রয়েছে।

এদিন ঈদগাঁওর জনজীবন ছিল স্বাভাবিক,খুলেছে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান।  লক ডাউনের প্রভাব পড়েনি। লকডাউনকে কেন্দ্র করে ঈদগাঁও উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পৃথক স্থানে অবস্থান নেন।

বিএনপি নেতাদের মতে, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছেন। তাদের এই আগুন-সন্ত্রাস নৈরাজ্য বিএনপি কঠোর হস্তে দমন করবে। তাদের ঘোষিত অবৈধ লকডাউন ঈদগাঁওর মানুষ প্রত্যাখ্যান করেন বলে বিএনপি নেতারা দাবী করেন।

উল্লেখ্য, ৫ই আগষ্টের পর থেকে মামলায় জর্জ রিত হয়ে ঈদগাঁওয়ের আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী বিদেশে পাড়িসহ নানা ভাবে আত্নগোপনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!