Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় তারা এ মিছিল করেন। খবর পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলায় ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে গতকাল বুধবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে আওয়ামী লীগ নেতারা। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মশাল মিছিলে ২০/২৫ জন লোক উপস্থিত ছিল। মিছিলে তারা বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি ও ১৩ তারিখ লক ডাউনলোড সফল করুনসহ নানা স্লোগান দিতে শোনা যায়। কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি। এদিকে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে জানান। ১৩ নভেম্বর লকডাউন সফলে এই আগুন লাগানো হয়েছে বলে একটি রাজনৈতিক দলের অভিযোগ তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!