Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ১৯ নভেম্বর

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে এবার কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, কক্সবাজারস্থ বদর মোকাম জামে মসজিদে আগামী বুধবার সকাল ৮টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
যথাসময়ে জেলার আওতাধীন ৯টি উপজেলায় সুষ্ঠু ও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে হিফজুল কোর আন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হচ্ছেই জেলা শাখার এ প্রতিযোগিতা।

আরো জানা যায়,জেলার নয়টি উপজেলার মধ্য পেকুয়া,চকরিয়া,ঈদগাঁও,কক্সবাজার,সদর,রামু,উখিয়া,টেকনাফ,কুতুবদিয়া ও মহেশখালী থেকে যারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্ত হয়েছেন। তারা জেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মিজানুল হক বলেন, এই হিফজুল প্রতিযোগিতা কোরানে হাফেজদের মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে হাফেজদেরকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এটি একটি নি:সন্দেহে ভাল কাজ।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি
হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন জানান, পযর্টননগরী কক্সবাজার জেলা থেকে হিফজুল কুরআন প্রতি যোগিতায় বিভাগের জন্য ইয়েস কার্ড পাবেন ৩৬ জন প্রতিযোগী। ভাগ্য নির্ধারণ হবে ১৯ নভেম্বর।  এতে কেন্দ্রীয় পযার্য়ে বিচারক গন অংশ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!