Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

লামায় ইটভাটায় অভিযান ঠেকাতে শ্রমিকদের তৃতীয় দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় প্রশাসনের অভিযানের খবর পেয়ে বাঁধা দিতে ৩য় দিনের মত রাস্তায় নেমেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফাইতং বাজারে চলছে অবস্থান কর্মসূচি সেখানে দেখা যাচ্ছে নারী পুরুষ সবার মাথায় সাদা পট্টি। কিছু মানুষ কাপনের কাপড় পড়ে আছে। রাস্তায় অবস্থান করছে উপজাতি বাঙ্গালী ৫/৬ হাজার নারী পুরুষ। আন্দোলনকারীরা জানায়, যে কোনভাবে প্রতিহত করতে হবে পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিমকে। উত্তেজনাপূর্ন পরিবেশ। অবস্থান কর্মসূচিতে উপস্থিত জনতারা বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইটভাটা ভাঙ্গতে দেয়া হবেনা। প্রশাসন তাদের লাশের উপর দিয়ে গিয়ে ইটভাটা ভাঙ্গতে হবে। তারা প্রশাসনকে ইটভাটা না ভাঙ্গতে অনুরোধ করে।
ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে কাপনের কাপড়, ব্যানার ফেস্টুন নিয়ে ৫/৬ হাজার মানুষ ফাইতং বাজারে অবস্থান করছে। উত্তেজনাপূর্ন পরিস্থিতি বিরাজ করছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের অভিযানে বাঁধা দেওয়ায় লামা থানায় মামলা দায়ের হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫)-সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলার বাদী পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। প্রসঙ্গত, গত রবিবার (১৬ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান করেন। ওই সময় ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। ওইদিন প্রতিবাদকারী শ্রমিকরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে প্রতিবাদ করে। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ টিমকে বাঁধাদানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আজ পরিবেশ অধিদপ্তর ও প্রশানের বিশেষ টিমের চলমান অভিযানের বিরুদ্ধে ইটভাটার স্থানীয় পাহাড়ি বাঙ্গালী কয়েক মানুষ ও শ্রমিকরা ফাইতং বাজারে অবস্থান নেয়। সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের চলমান কাজ বন্ধ করার বিরুদ্ধে শ্রমিকরা স্লোগান দেন। অপরদিকে, লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হতে কাঁঠালছড়া রাস্তায় স্থানীয় সহস্রাধিক নারী পুরুষ কাঁঠালছড়া এলাকার ২টি ইটভাটা রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!