নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ইসলাহী জোড়। এতেই অসংখ্য মানুষের সমাগম ঘটে।
৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বাদে আসর থেকেই কক্সবাজার জেলা সালেকীনের আয়োজনে উপজেলার ঈদগাঁও জুমবাড়ী জামে মসজিদের মাঠে তিনদিন ব্যাপী ইসলাহী জোড় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এ জোড়ে অংশ নেন ঈদগাঁও উপজেলা ছাড়াও রামুর ঈদগড়, নাইক্যংছড়ির বাইশারীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে এসে ছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। অনেকে তিনদিনের জন্য বিছানাপত্র নিয়ে আসার চিত্র চোখে পড়ে।
প্রথম দিনেই স্বাগত তাসরিফ পেশ করেন মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুবিনুল হক জমিরী, চট্টগ্রাম সাতকানিয়ার মুফতি মনছুরুল হক,দিনাজপুরে মুফতি ইব্রাহিম, চট্টগ্রামের মুফতি আজিজুর রহমান,ঢাকার মুফতি আকাউল করিম মাকসুদ ও ঈদগাঁওয়ের মাওলানা ইমাম জাফর আলম।
কনকনে শীতে বক্তাগনের ওয়াজ শ্রবণ করছেন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক লোকজন।
এ ইসলাহী জোড় ৮ জানুয়ারী বৃহস্পতিবার শুরু হয়। ১০ জানুয়ারী ফজরের নামাজ শেষে আম বয়ানের পরপর আখেরী মোনাজাতে মধ্যদিয়ে সমাপ্তি হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি