Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

বিলাইছড়ি প্রিজাইডিং ও অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-আগামী ১২ ই ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং কর্মকর্তাদের( ভোট গ্রহণ কর্মকর্তা) হিসেবে দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট  আগারগাঁও, ঢাকা এর আয়োজনে এবং সিনিয়র জেলা নির্বাচন অফিস, রাঙ্গামাটি ও উপজেলা নির্বাচন অফিস বিলাইছড়ি,বাস্তবায়নে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নিশাত শারমিন,বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসাইন, পিপিএম  অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাটি, মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রাঙামাটি, ফারজানা বিলকিস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তরুণ কুমার চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা রাঙামাটি, মিতা পারিয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাপ্তাই।

এছাড়াও বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ, বিলাইছড়ি থানার প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ বিলাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১৬৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!