Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

লামায় অবৈধ বালু উত্তোলন করায় ট্রাকচালকের কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ট্রাকচালক বেলাল উদ্দিনকে (২৭) ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। একই অভিযানে বালুসহ একটি ট্রাক ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন পাশ্ববর্তী জেলা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওলার ঝিরি এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান করে উপজেলা প্রশাসন। লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ প্রতিবেদক’কে জানান, অভিযান চলাকালীন বালু বোঝাই ট্রাকসহ চালক বেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অপরাধে অভিযুক্তকে এই সাজা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!