Logo
শিরোনাম
সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন -১১ বিজিবি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারি অস্ত্র, গুলি সহ আরাকার আর্মির সদস্য আটক রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর প্রচারণায় জনতার ব্যাপক সাড়া দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬ শ  কার্ডধারীদের মাঝে  চাউল বিতরণ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিলাইছড়ির ১১ দলীয় ঐক্যজোট  রিক্সার প্রতীক আবু বকর সিদ্দিক এঁর পথ সভা বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার।

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ।

হারাধন কর্মকার রাজস্থলী।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ঘিলাছড়ি, গাইন্দ্যা ইউনিয়নের ২১ জন কৃষকের হাতে রাজস্থলী রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৮ লক্ষ টাকার অনুদানস্বরূপ চেক তুলে দেওয়া হয়। এ সময় ইউএনও বলেন, ‘বন্যহাতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের ওপর আক্রোশ প্রকাশ করা যাবে না। সরকার ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে সবাইকে আরও সচেতন হতে হবে। বৈদ্যুতিক তার বা অন্যান্য অবৈধ উপায়ে হাতি হত্যা আইনত দণ্ডনীয়। হাতি হত্যা করলে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাইখালি রেঞ্জ এর কর্মকর্তা মোহাম্মদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান, বনকর্মী হাসান।এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও ক্ষতিগ্রস্ত পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!