Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”

হারাধন কর্মকার,রাজস্থলী

রাঙ্গামাটি জেলার ২৯৯ নং সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড ঃ দীপেন দেওয়ানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে দিন ব্যাপী রাজস্থলী উপজেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার ও পথসভা করেন দীপেন দেওয়ান। গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নে প্রচার ও পথসভা শেষে রাঙ্গামাটি ফেরার পথে ইসলামপুর বাজার, শফিপুর এলাকা সহ ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা যোগ দেন। বিকেলে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ২৯৯ -আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
নির্ধারিত সময়ের অনেক আগেই আশপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে থাকেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটি ২৯৯ আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এর আগে ২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলার চুশাকপাড়া, নারাইছড়ি, হলুদিয়া পাড়া, বাজার এলাকা, তালুকদারপাড়া, নোয়াপাড়া ও হাজীপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!