Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ৬ ফেব্রুয়ারী শুক্রবার সারাদিন ব্যাপি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, পথসভা করে

মোমবাতি প্রতিকে ভোট প্রার্থনা করেন।এসময় তিনি বলেন, পটিয়ায় সন্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যাবসা, ভুমি দখল- বেদখল মুক্ত করতে ১২ ফেব্রুয়ারী মোমবাতি প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, পটিয়ার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে, বৈষম্য মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে সময় এসেছে, জনগণকে সচেতন থাকতে হবে, মোমবাতি প্রতিকে ভোট দিয়ে এর জবাব দিতে হবে, আমি নির্বাচিত হলে পটিয়ারবেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরিচ্যুত ব্যাংকারদে পুনর্বহালের দাবীতে সংসদে জোরালো ভুমিকা রাখব ইনশাআল্লাহ।
পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু
গণসংযোগ কালে মানুষের নিরংকুশ ভালবাসায় সিক্ত হন এবং মোমবাতির প্রতি মানুষের ব্যাপক সাড়া পান। তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় , দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান। গণসংযোগকালে তিনি বলেন প্রথমে আমার তিনটি লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন। মোমবাতি প্রতীক বিজয়ী হলে আমি এই তিনটি বিষয়ে প্রথমে গুরুত্ব দেব। গণসংযোগেকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল আলম সাবেরী, মোতালেব বাদশা, জয়নাল আবেদীন এবং ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম ) পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত পটিয়া গড়তে পীরজাদা ছৈয়্যদ ইয়ার মুহাম্মদ পেয়ারু সাহেবকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!